৪৯ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পারভেজ উদ্দিনকে সংবর্ধনা..

কক্সটিভি প্রতিনিধি::: পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র মোহাম্মদ পারভেজ উদ্দিন ৫০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পারভেজ উদ্দিনের এই সাফল্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।