আর.জে রাফি, কক্সটিভি ::
কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন শুরু করেছে Dutch-Bangla Bank (ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি), কক্সবাজার শাখা।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে এ স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পেইনটি রবিবার পর্যন্ত চলবে।
স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার সুযোগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড, NexusPay অ্যাপের মাধ্যমে অনলাইন লেনদেন এবং ফ্রিল্যান্সিংয়ের আয় গ্রহণের সুযোগ রয়েছে।
এছাড়া DBBL-এর ATM/CRM বুথের মাধ্যমে সারাদেশে ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলনের সুবিধাও পাওয়া যাবে।
অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় কাগজপত্র
১. শিক্ষার্থীর জন্মনিবন্ধন/এনআইডির কপি
২. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
৩. স্কুল/কলেজ স্টুডেন্ট আইডি বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
৪. পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি
৫. পিতা/মাতার ২ কপি ছবি
ক্যাম্পেইন ও অ্যাকাউন্ট খোলার বিষয়ে যোগাযোগ করা যাবে মো. আলা উদ্দীন—০১৮৩০-১৬০১০১ এবং মইনুল ইসলাম—০১৮১৪-৪৩৪৪৪৫ নম্বরে।
কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ তাদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পাশাপাশি সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনায় সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



