প্রধানমন্ত্রীর হাত থেকে গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ


বিশেষ প্রতিবেদক :: 
শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষাপ্রশাসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুর রহিম, এমফিল, পিএইচডি, এইসিকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

গৌরবময় এই অর্জনে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

অধ্যক্ষের এই অর্জন প্রতিষ্ঠানের জন্য এক অনন্য গৌরবের।