সাংবাদিক বাবুল মিয়া মাহমুদ অসুস্থ; দোয়া কামনা


নিজস্ব প্রতিবেদক :: 

জেলার প্রথম অনলাইন ভিডিও নিউজ পোর্টাল কক্সটিভির স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক সময় বায়ান্ন এর জেলা প্রতিনিধি ও দৈনিক হিমছড়ির নিজস্ব প্রতিবেদক সাংবাদিক বাবুল মিয়া মাহমুদ বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ।


 কক্সবাজারের সিনিয়র রেডিওলজিস্ট ডাঃ ওসমানুর রশিদ এর আলট্রাসনোগ্রাফী রিপোর্টে তার কিডনিতে পাথর ধরা পড়ে। 


তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজিষ্ট ডাঃ সৈয়দ মারুফ উর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

 এদিকে সৎ ও নিষ্টাবান সাংবাদিক বাবুল মিয়া মাহমুদ এর অসুস্থতার খবর পেয়ে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে খোঁজখবর নিয়েছেন কক্সবাজারের সিনিয়র ডাঃ আসাদুজ্জামান, ডাঃ আরিফা মেহের রুমি ও ডাঃ কফিল উদ্দিনসহ বিভিন্ন চিকিৎসকগণ।

 এছাড়াও যে সকল শুভাকাঙ্ক্ষী চিকিৎসার খোঁজ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বাবুলের পরিবার। কক্সটিভি পরিবারের পক্ষ থেকেও সহকর্মী বাবুল মিয়া মাহমুদ এর আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।