লবণ আমদানির খবরে কুতুবদিয়াসহ কক্সবাজারের চাষিদের উদ্বেগ
Saturday, October 03, 2026
কক্সটিভি প্রতিবেদক:::
বিদেশ থেকে দেড় লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতির খবরে উদ্বেগ দেখা দিয়েছে কক্সবাজারের লবণচাষিদের মধ্যে। বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া ও চকরিয়ার চাষিরা এ সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
চাষিদের দাবি, গত মৌসুমের উৎপাদিত বিপুল পরিমাণ লবণ এখনো অবিক্রীত অবস্থায় মজুত রয়েছে। এর মধ্যে আমদানি করা লবণ বাজারে প্রবেশ করলে দেশীয় লবণের দাম আরও কমে যেতে পারে। এতে নতুন মৌসুমে চাষাবাদে বিনিয়োগ করেও লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
চাষিদের দাবি, আমদানির আগে দেশের লবণের মজুত ও নতুন মৌসুমের সম্ভাব্য উৎপাদন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। পাশাপাশি দেশীয় লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।



