মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদের নতুন নেতৃত্বে আব্দুর রহমান ও মোহাম্মদ সোহেল



শফিউল শাহীন, কক্সটিভি::

২০১৫ সাল থেকে মানবিক, শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সোহেল।


সংগঠনের সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক ধারা অনুসরণ করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান বলেন, ২০১৫ সাল থেকে সংগঠনটি যে সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করে আসছে, তা আরও গতিশীল করা হবে। সদস্যদের আস্থার মর্যাদা রক্ষার পাশাপাশি সমাজসেবা, শিক্ষার প্রসার ও তরুণদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন, নতুন কমিটির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সংগঠনের সদস্য ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে নতুন কমিটি কাজ করবে বলেও জানান তিনি।


নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক নুরহাশ উদ্দীন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক মুহিব উল্লাহ, তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক মোহাম্মদ কাইছার আবছার, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল হাসান নিশো, দুর্যোগ ও পরিবেশ সম্পাদক ফারেকুর রহমান এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বোরহান উদ্দীন জিহান।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাইফুদ্দীন রুবেল, কফিল উদ্দীন, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মুবিন ও এমদাদুল হক সাদেক।


সংগঠনের বিদায়ী নেতৃবৃন্দ ও উপদেষ্টামণ্ডলী নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।