![]() |
| কোরআনের আলো ছড়ানোর প্রত্যয়ে উখিয়ায় বালিকা হিফয মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান |
শফিউল শাহীন ,কক্সটিভি
কক্সবাজারের উখিয়ায় তুতুরবিল উম্মে সালমা বালিকা হিফয মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেম-উলামা, শিক্ষাবিদ, সমাজসেবক, দানশীল ব্যক্তি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ ড. মোস্তফা কামিল মাদানী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জামেয়াতুন নূর আল ইসলামিয়ার মাওলানা মুফতি বোরহান উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শায়খ শরিফুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের তাজবিদুল কুরআন আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আবছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ক্বারী রিদওয়ানুল করিম।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন শায়খ আতাউল্লাহ আলী হোসাইন মক্কী, জামেয়া তাওহিদিয়া কোটবাজারের হাফেজ ইকবাল হোসাইন, মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুফতি উসমান গনি চৌধুরী, তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ সানাউল্লাহসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামা। এ সময় কক্সটিভির বার্তা প্রধান শফিউল শাহীনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা মোক্তার আহমদ, সমাজসেবক সেলিম উদ্দিন, দানবীর ইসমাইল, হাজী নূর মোহাম্মদ, ক্রীড়াবিদ ও দানবীর শাহজালাল, তুতুরবিল দারুত তাকওয়া দাখিল মাদ্রাসার সহসভাপতি মোহাম্মদ রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাফেজ আব্দুল কাদের, হাফেজ সাদেকুর রহমান ও আরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, পবিত্র কুরআনের শিক্ষা বিস্তার, ছাত্রীদের হিফয কার্যক্রমে উৎসাহিত করা এবং দ্বীনি শিক্ষার প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন এবং নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্রীদের ইলম, আমল ও আখলাকে সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া করা হয়।
মাদ্রাসাটি মধ্যম তুতুরবিল, পুতু সাওদাগরের দোকানের পাশে, রাজাপালং, উখিয়া, কক্সবাজারে অবস্থিত।



