মরিচ্যা চেকপোস্টে অভিযান, ১ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১



আর.জে রাফি, কক্সটিভির প্রতিবেদক ::


কক্সবাজারের রামুতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।


রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদস্যরা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করেন। এ সময় ইয়াবা বহনের অভিযোগে একজনকে আটক করা হয়।


আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।