বিশেষ প্রতিবেদক :
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইল এবং প্রপাগান্ডা ছড়িয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবির অভিযোগে পিএমখালীর ওসমান সরওয়ারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এডভোকেট হুমায়ুন রশীদের মাধ্যমে পাঠানো ওই লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে সামাজিক ও পারিবারিকভাবে সম্মানহানির ঘটনা ঘটেছে।
নোটিশে আরও বলা হয়েছে, প্রকাশিত ও প্রচারিত অভিযোগের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত জীবনে বিরূপ প্রভাব পড়ছে। এবিষয়ে আপত্তিকর ও মানহানিকর কনটেন্ট অপসারণ, ভবিষ্যতে এ ধরনের প্রচার থেকে বিরত থাকা এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে।
আইনি নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনে সাইবার আইনে মামলা করা হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ওসমান সরওয়ারের বক্তব্য পাওয়া গেলে তাও প্রকাশ করা হবে।
প্রতিবেদন : কামরোজ সরওয়ার।



