পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫, উপজেলা প্রশাসনের সংবর্ধনা পেলেন লিজাম মোহাম্মদ



আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::

কক্সবাজারের উখিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় সংবর্ধনা পেয়েছেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী লিজাম মোহাম্মদ।


উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে লিজাম মোহাম্মদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


লিজাম মোহাম্মদ উখিয়ার ক্লাসাপাড়া এলাকার বাসিন্দা পরিদ আলমের বড় ছেলে। তিনি পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।


পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে লিজাম মোহাম্মদও রয়েছেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।


লিজামের পরিবারের সদস্যরা জানান, তার এই ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো মানুষ ও দেশের জন্য কাজ করার স্বপ্ন রয়েছে লিজাম মোহাম্মদের।


উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।