কক্সটিভি প্রতিবেদক:::
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চুরি, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সর্বমোট ২০জন অভিযুক্ত অপরাধীকে গ্রেফতার করেছে।
এ ছাড়া শহরের বিভিন্ন এলাকা থেকে পৃথক চেকপোস্টের মাধ্যমে ১০ জনকে আটক এবং ৬টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা আদায় করে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নির্দেশনায় গতকাল থানা পুলিশের দিবা ও রাত্রিকালীন মোবাইল টিমের বিশেষ পৃথক পৃথক অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের এলাকা হইতে ১৮ জন মাদক সেবনকারী, ০১ জন ওয়ারেন্ট মূলে, ০১ জন ধর্তব্য অপরাধের আসামীসহ সর্বমোট ২০জনকে গ্রেফতার করা হয়।
এসময় কলাতলী চেকপোস্টে এসআই শুভ ও এএসআই মোস্তফার নেতৃত্বে দুইজনকে আটক এবং তিনটি মামলায় ২১,০০০ টাকা,খুরুশকুল চেকপোস্টে এসআই আল মামুন ও এএসআই বিমলের নেতৃত্বে তিনজনকে আটক এবং বাস টার্মিনালে এএসআই দিপনের নেতৃত্বে পাঁচজনকে আটক ও তিনটি মামলায় ১১,০০০ টাকাসহ ১০জন আটক ও মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা দক্ষিন আলীপুর, ১১ নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা-ফরিদপুর,দিগলিয়া, ০৬নং ওয়ার্ড, থানা-ফরিদপুর সদর,অন্নদা প্রসাদ, ০২নং ওয়ার্ড, থানা- লাল মোহন, জেলা-ভোলা,পুঞ্জুছায়া, জালালাবাদ, ০২নং ওয়ার্ড, থানা-বায়েজিদ, জেলা- চট্টগ্রাম, থাইপালং, ০৫ নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, থানা- উখিয়া, নয়াপাড়া, ওয়ার্ড নং- ০৫, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ,ধইল্যাছড়ি, ভমরিয়া ঘোনা, ওয়ার্ড নং- ০৭, ঈদগাও ইউপি, থানা-ঈদগাও, বাদশাঘোনা, ০৯ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সাং- গাড়ীর মাঠ, ০২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর,দক্ষিণ নূরভিলা, ০৩নং ওয়ার্ড, ছোট মহেশখালী ইউপি, থানা-মহেশখালী, চৌধুরি পাড়া, বিজিবি ক্যাম্প, ০৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা,পশ্চিম চৌধুরী পাড়া, ০৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর,হাজীপাড়া, ৩নং ওয়ার্ড, জালিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমান-জেল গেইট পুলিশ লাইনের পিছনে, ঝিলংজা ইউপি, থানা ও জেলা-কক্সবাজার,দক্ষিন রুমালিয়ারছড়া (হক মঞ্জিল, চৌধুরী ভবনের পিছনে), কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদরসহ জেলা ও দেশের বিভিন্ন অঞ্চলের কক্সবাজারে অবস্থানরত বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় সদর মডেল থানা পুলিশ।



