কক্সটিভি নিউজ ডেস্ক::
গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃ'ত্যুর শোক সইতে না পেরে এক ঘণ্টার ব্যবধানে মা'রা গেছেন মা হাসিনা বেগম (৭২)। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দু'র্ঘ'ট'নায় গুরুতর আ'হ'ত হন রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়। শনিবার বেলা ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
ছেলের মৃ'ত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন হাসিনা বেগম। একপর্যায়ে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়। একই পরিবারের পরপর দুই মৃ'ত্যু'তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



