দৈনিক দৈনন্দিন পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি হলেন কক্সটিভির প্রতিনিধি আর.জে রাফি



নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার জেলার প্রথম ভিডিও নিউজ পোর্টাল কক্সটিভি-এর প্রতিনিধি সাংবাদিক আর.জে রাফি দৈনন্দিন পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

 

সাংবাদিকতা পেশায় দীর্ঘ ৩-৪ বছর ধরে কাজ করছেন আর.জে রাফি। এরই মধ্যে তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি ও ভিডিও সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

 

বর্তমানে তিনি কক্সটিভির প্রতিনিধি হিসেবে উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, পর্যটন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পরিবেশন করে আসছেন।

 

নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক আর.জে রাফি বলেন, দৈনিক দৈনন্দিন পত্রিকার নীতিমালা মেনে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে উখিয়ার মানুষের কথা তুলে ধরতে চান। এ দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

 

সাংবাদিক আর.জে রাফির নতুন দায়িত্বে কক্সটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।