আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উখিয়ার কোটবাজার স্টেশনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উখিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁরা দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।
পরে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।



