হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 


 নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মাহবুবুর রহমান (৬৪)।


রবিবার দুপুরে মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত মাহাবুবুর রহমান সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মৃত আবুল খায়েরের পুত্র ।


চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ গণমাধ্যম কে জানান, চট্টগ্রাম অভিমুখে যাওয়া মোটরসাইকেলকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী মাহবুবর রহমান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।