হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আগুনে পুড়ে ছাই, নামাজে থাকায় বাঁচলেন শিক্ষক-শিক্ষার্থী
Saturday, January 31, 2026
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা এলাকায় অগ্নিকাণ্ডে একটি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তবে জুম্মার নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে অবস্থান করায় মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে নোহাটা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই টিনশেড মাদরাসাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের আবাসিক কক্ষ, রান্নাঘর, পাঠদানের সরঞ্জাম, বইপত্র, বিছানা, পোশাক, নগদ অর্থসহ অধ্যক্ষের ব্যবহৃত একটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।



