সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত
Sunday, January 04, 2026
তানিম হোসেন ইমন, রামু
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৪ জানুয়ারি রবিবার বিকেলে রামু উপজেলা বিএনপির কার্যলয়ে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সাংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফতেঁখারকুল ইউনিয়ন বিএনপি আহবায়ক হাজী আবদুল করিম কোম্পানি আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিন চৌধুরী,
আবুল বশর বাবু সদস্য সচিব রামু উপজেলা বিএনপি, ফোরকান আহম্মেদ সিনিয়র যুগ্ন আহবায়ক রামু উপজেলা বিএনপি, কামাল উদ্দিন চেয়ারম্যান ফতেঁখারকুল ইউনিয়ন পরিষদ ও যুগ্ন আহবায়ক ফতেঁখারকুল ইউনিয়ন বিএনপি, আবদুল ইয়াছির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রামু উপজেলা ছাত্রদল, জহির আলম আহবায়ক রামু উপজেলা যুবদল সহ আরো অনেক নেতা কর্মীর পাশাপাশি স্থানীয় এলাকাবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষ হয় প্রবিত্র কোরআন তেলাওয়াত ও দুরুদে ইব্রাহিম এর মাধ্যমে।



