মরিচ্যা চেকপোষ্ট ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার: সিএনজিসহ চালক আটক

আর.জে রাফি, কক্সটিভি:: কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে রামু ব্যাটালিয়নের অভিযানে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক মো. আজিজুজ্জামান (৩৪)। তিনি টেকনাফ উপজেলার রঙ্গিখালী গ্রামের বাসিন্দা এবং মো. নজির আহমদের পুত্র। অভিযানকালে মাদক পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।