টেকনাফে বাস–মিনিটমটম মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, চারজন আহত

ডেস্ক রিপোর্ট কক্সটিভি:: কক্সবাজার–টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় যাত্রীবাহী মিনিটমটম ও পালকি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার (সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিট) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিনিটমটম চালক মো. লালু (৪৫) এবং দুই বছর বয়সী শিশু মুনতাহা। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতদের লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে এবং দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।