ভাষা সৈনিক, সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক আলহাজ্ব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শহরের বদরমোকাম মসজিদ সংলগ্ন মরহুমের নিজ বাস ভবনে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরমধ্যে নুরুল হুদা চৌধুরীর ইছালে সওয়াবের উদ্দেশ্যে সকালে খতমে কুরআন, খতমে তাহলিল, দুপুরে কবর জেয়ারত এবং বিকেলে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অন্যতম। এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রয়েছে মসজিদে দোয়া মাহফিলের আয়োজনও। প্রসঙ্গত: মরহুম নুরুল হুদা চৌধুরী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। পরবর্তীতে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন ছাড়াও ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড ক্রিসেন্ট সোসাইটির দীর্ঘ ২৮ বৎসর সভাপতি এবং ৫ বছর ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদের সভাপতি ছিলেন এই সমাজসেবক। মৃত্যুবার্ষিকীর এই দিনে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন মরহুম নুরুল হুদা চৌধুরীর সন্তান আব্দুল আল মাসুদ রুমেল। উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেন নুরুল হুদা চৌধুরী।