কথা দিয়ে কথা রাখলেন কৃষক দল নেতা নুর আহমদ বধু
Friday, February 27, 2026
কক্সটিভি প্রতিবেদক::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাহান চৌধুরী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পূর্বঘোষিত প্রতিশ্রুতি পূরণ করেছেন রাজাপালং ইউনিয়নের কৃষক দল নেতা নুর আহমদ বদু।
নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন—শাহজাহান চৌধুরী এমপি নির্বাচিত হলে তিন মন মিষ্টি বিতরণ করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ইফতারের পর রাজাপালং এলাকার কয়েকটি হেফজখানা, মসজিদ ও স্থানীয় এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় নুর আহমদ বদু বলেন, “কথা দিয়ে কথা রাখার চেষ্টা করছি। নেতার বিজয় জনগণের বিজয়। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ আয়োজন।”
এমন আয়োজন দেখে এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রতিশ্রুতি রক্ষা করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।



