রত্নাপালং ইউনিয়নবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন আগামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ চৌধুরী

কক্সটিভি প্রতিবেদক:: উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও মারিয়া কনস্ট্রাকশনের চেয়ারম্যান ওবায়েদ চৌধুরী পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। জেলার প্রথম ভিডিও নিউজ পোর্টাল কক্সটিভি'কে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রমজান উপলক্ষে তিনি এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি রত্নাপালং ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।