উখিয়ায় ধানের শীষের পক্ষে মটর চালক দলের ক্যাম্পিং ও গণসংযোগ
Saturday, February 07, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী মটর চালক দল উখিয়া উপজেলা কমিটির উদ্যোগে উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষের প্রার্থী শাহাদাহান চৌধুরীর পক্ষে ক্যাম্পিং ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (দিনব্যাপী) উপজেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. সবুজের নেতৃত্বে উখিয়ার বিভিন্ন স্টেশন ও গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাম্পিং ও গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মটর চালক দলের জেলা সাধারণ সম্পাদক মনির উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য করিম উদ্দিনসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।



