উখিয়ার বিভিন্ন স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩৮ হাজার টাকা জরিমানা

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী, কুতুপালং ও কোটবাজার স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারমিন সুলতানা। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং সংরক্ষণ বিধি না মানার মতো বিভিন্ন অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে জেলা ভোক্তা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারমিন সুলতানা বলেন, “জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালানো হবে। তিনি আরও জানান, ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে এবং ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।