জোয়ারিয়ানালা ইউনিয়নের ভাগ্য উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান গোলাম কবির
Thursday, February 26, 2026
তানিম হোসেন ইমন, রামু::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জোয়ারিয়ানালা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম কবির সওদাগর এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, জোয়ারিয়ানালা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তাঁর লক্ষ্য।
গোলাম কবির সওদাগর জানান, সৎ নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান তিনি।
তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণে কাজ করতে চাই। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ জোয়ারিয়ানালাকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”
এ লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।



