ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ
Friday, February 27, 2026
বাংলাদেশের ভূ-প্রকৃতিতে এক মাসের মধ্যে দশমবারের মতো ভূকম্পন আঘাত হেনেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। তবে এবারের ভূমিকম্পের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এর উৎপত্তিস্থল। সাধারণত বড় ভূমিকম্পের কেন্দ্র প্রতিবেশী দেশগুলোতে থাকলেও, এবার কম্পনের মূল উৎস ছিল খোদ বাংলাদেশের ভেতরেই।
দেশে আবারও ভূমিকম্প
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং খুলনা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৩৫ কিলোমিটার।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই উপকূলীয় জনপদ আগে ভূমিকম্পের জন্য ততটা ঝুঁকিপূর্ণ মনে করা না হলেও, সরাসরি জনবসতির এত কাছে ভূমিকম্পের কেন্দ্র থাকাটা বড় ধরনের বিপদের সংকেত দিচ্ছে। এর ফলে কেবল ঢাকা নয়, সাতক্ষীরা, খুলনা, যশোর ও বাগেরহাটের মতো জেলাগুলোতে কম্পন ছিল অত্যন্ত তীব্র ও দীর্ঘস্থায়ী।



