রোহিঙ্গা ক্যাম্পে বারবার আগুন: প্রশ্নের মুখে কারণ..
Sunday, March 08, 2026
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবারও আগুনের ঘটনা। গত কয়েক বছরে একই ধরনের অগ্নিকাণ্ড বারবার ঘটায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে।
স্থানীয়দের একাংশের দাবি, এত ঘন ঘন আগুন লাগা কি কেবলই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে! কেউ কেউ মনে করছেন, প্রতিবার বড় ধরনের আগুনের পর বিভিন্ন প্রকল্প ও সহায়তার বাজেট বাড়ে, ফলে ঘটনাগুলোকে ঘিরে নানা আলোচনা তৈরি হচ্ছে।
সচেতন মহলের মতে, ক্যাম্পে বসবাসরত হাজার হাজার মানুষের নিরাপত্তার স্বার্থে আগুনের রহস্য উদঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।



