উখিয়ায় আমিনের মা এন্টারপ্রাইজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Sunday, March 08, 2026
কক্সটিভি প্রতিবেদক:::
উখিয়া উপজেলার ওমারা, পেট্রোমেক্স ও ডেলটা গ্যাসের একমাত্র ডিস্ট্রিবিউটর আমিনের মা এন্টারপ্রাইজ-এর উদ্যোগে রবিবার এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথিদের উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল আমিন ।



