সাংসদ কাজলের মায়ের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহিত

কক্সবাজার -৩ আনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলে মা, সাবেক মহিলা সংসদ সদস্য সালেহা খানম-এর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এই অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের দুপুরের সেশনের শুরুতেই স্পিকারের হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমরে পক্ষ থেকে এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ। শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে শরীফ ওসমান হাদী, আবরার ফাহাদ এবং ফেলানী খাতুনের নামও। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দুপুরের বিরতি শেষে কার্যসূচির ধারাবাহিকতায় উত্থাপন হয় শোক প্রস্তাব, যা সর্বসম্মতিতে গৃহীত হয়। এসনয় মরহুমাবেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নাম শোকপ্রস্তাবে উত্থাপন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। এ সময় সরকারি ও বিরোধীদল উভয় পক্ষ থেকে আরও বেশকিছু নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্তির দাবি উঠে। নতুন প্রস্তাবিত নাম বিবেচনার কথা জানিয়ে শোকপ্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। সরকার দলীয় সংসদসদস্য ও মন্ত্রীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। বিরোধীদলের পক্ষ থেকে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্তির জন্য উত্থাপিত নামগুলোর স্বপক্ষে বক্তব্য উঠে আসে। পরে শোকপ্রস্তাবে উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এদিকে সংসদে মায়ের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর পরেই কক্সবাজার -৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজল তার ফেইসবুক ভেরিফায়েড পেইজে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয়া মাতা সাবেক সংসদ সদস্য মরহুমা সালেহা খানমের নামে মহান সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে