গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূর্বাচল উপশহরের একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি নির্জন প্লটে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল অসাধু ব্যবসায়ী গভীর রাতে প্রায় ২০টি ঘোড়া ওই স্থানে নিয়ে আসে। পরে সেগুলো জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি চলছিল। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করা হয়। তবে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানায়।