দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই তেল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উপজেলার শহরের বিভিন্ন তেলের পাম্পে ও ডিপোতে উপজেলা প্রশাসন তদারকি করছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামে দুই ব্যবসায়ীকে জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন। ২টি দোকানের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মুবিল্লাহ আকন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু,জনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, অভিযানকালে এই দুই দোকানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মজুদ পেয়েছি। অতিরিক্ত এলপিজি গ্যাস ও তেল জব্দ করে ফায়ার সার্ভিসের জিম্মায় রেখেছি।