সিনিয়র সাংবাদিক এরশাদ আর নেই..

কক্সটিভি প্রতিবেদক:: জাতীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার, সিনিয়র সাংবাদিক এইচ এম এরশাদ ইন্তেকাল করেছেন। আজ (২৮ মার্চ) সকাল ৭টার দিকে হার্টঅ্যাটাক জনিত কারণে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হলে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপাসহ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে কক্সটিভি পরিবার গভীর শোক প্রকাশ করছে।