বাসে ট্রেনের ধাক্কা, ১২ জন নিহত

কক্সটিভি নিউজ ডেস্ক:: কুমিল্লায় চট্রগ্রাম মেইল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাস ধাক্কায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন। রবিবার (২২ মার্চ) ভোররাতে জেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত জন পুরুষ, তিন জন নারী এবং দুজন শিশু রয়েছেন। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ভোররাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হয়েছেন। ‘ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।’ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। সুত্র: বাংলা ট্রিবিউন