কক্সবাজারে এলপিজি অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Tuesday, March 10, 2026
শফিউল শাহীন, কক্সটিভি::
কক্সবাজারে এলপিজি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কক্সবাজারের কলাতলী বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের হোটেলে হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলপিজি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে এলপিজি খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।



