উখিয়ার রত্নাপালংয়ে সম্ভাব্য চেয়ারম্যান ওবায়েদ চৌধুরীর ইফতার ও দোয়া মাহফিল
Friday, March 13, 2026
কক্সটিভি প্রতিবেদক::
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মাতব্বরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় প্রায় ৪ শতাধিক মানুষকে নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওবায়েদ চৌধুরীর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকার উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি রত্নাপালং ইউনিয়নের মাতব্বরপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।



