কক্সবাজার–টেকনাফ সড়কে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক জামাল নিহত, আহত ৮
Friday, March 13, 2026
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার–টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক জামালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত জামাল উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় সিএনজি চালক ছিলেন।
এ দুর্ঘটনায় আরও প্রায় ৮ থেকে ৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।



