উখিয়ার ইনানী মেরিন ড্রাইভে কোস্ট গার্ডের বিশেষ অভিযান ৩৫ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ

আর.জে রাফি, উখিয়া:: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানীর আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সে একটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী ঝাউবনে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।