সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার হতে পারে ক্রীড়া সম্ভাবনার তীর্থ কেন্দ্র-বিএসপিএ ইফতারে এমপি কাজল
Tuesday, March 03, 2026
ক্রীড়া প্রতিবেদক ::
এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার আলোচনা সভা ও ইফতার সম্পন্ন হয়েছে। ৩ মার্চ বিকেলে কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেছেন, কক্সবাজার শুধু পর্যটন নগরী নয়, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এটি হতে পারে ক্রীড়া সম্ভাবনার একটি তীর্থ কেন্দ্র। সাগর পাড়ের ছেলে-মেয়েরা ফুটবল, ক্রিকেট ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারের ক্রীড়া উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করা হবে।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কক্সবাজার শুধু পর্যটন নগরী নয়, ক্রীড়া নগরী হওয়ার অন্যতম দাবিদার। পর্যটনের এই শহরের অপার সৌন্দর্যের সাথে কক্সবাজারের সমুদ্র সন্তানদের ক্রীড়ার সম্ভাবনা একাকার করে বিশ্বময় ছড়িয়ে দেয়া সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের নবনির্বাচিত এই সদস্য।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজারের সভাপতি এম আর মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, সাবেক সহ-সভাপতি আবছার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া অফিসার আলাউদ্দিন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, বিএসপিএ কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, সহ-সভাপতি আমানুল হক বাবুল, ছৈয়দ আলম বক্তব্য রাখেন।
এতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, পর্যটন উদ্যোক্তা হোসাইনুল ইসলাম বাহাদুর, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ, অধ্যাপক জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ওমর শরীফ শিবলী, মুহাম্মদ হোসাইন, রিদুয়ানুল হক, বিসিবি কোচ আশরাফুল আজিজ সুজন, বিসিবি কাউন্সিলর সালাউদ্দিন, জাতীয় ফুটবল রেফারি সৈয়দ করিম, ব্যাংকার ও ক্রীড়া সংগঠক এম জাহেদ উল্লাহ, ক্রীড়া সংগঠক শাজাহান আনসারী, আবছার কামাল, জামাল উদ্দিন, আলী রেজা তসলিম, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি নাছির উদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ব্যবসায়ী নেতা জরিফ আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও সিনিয়র সাংবাদিক সাইফুর রহিম শাহীন, গোলাম আজম খান, সায়ীদ আলমগীর, কামরুল ইসলাম মিন্টু, এম বেদারুল আলম, শাহেদ মিজান, শেখ সেলিম, আজিজ রাসেল, আরোজ ফারুক, তারেকুর রহমান, জাহাঙ্গীর আলম সামস, মহিবুল্লাহ মহিব, আব্দুল্লাহ, ফয়সাল রিয়াদ, মিজানুর রহমান, সাইদুর রহমান শিমুল, শাহেদ হোসাইন মুবিন ও কক্সবাজার ক্যামেরা জার্নালিস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলমসহ ক্রীড়া সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পর্যটন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন।



