মরিচ্যায় অপহরণকারী আটক কুতুপালং থেকে ৫ বছরের শিশুকে তুলে এনে মুক্তিপণ দাবি
Monday, March 30, 2026
আর জে রাফি, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অপহৃত এক শিশুসহ এক অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। জানা গেছে, অভিযুক্ত যুবক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে এনে তার পরিবারের কাছে ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করে।
ঘটনার একপর্যায়ে মরিচ্যা বাজারের একটি বিকাশ দোকান থেকে টাকা উত্তোলনের সময় দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি মনজুর আলম মেম্বার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারীকে ধরে ফেলেন।
অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সন্দেহজনক যেকোনো কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।



