উখিয়ার রত্নাপালংয়ে মাদ্রাসা পরিদর্শনে সোহেল চৌধুরী, শিক্ষার্থীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

কক্সটিভি প্রতিবেদক:: উখিয়ার রত্নাপালং ইউনিয়ন-এর চাকবৈঠা নতুনপাড়া হেফজখানা ও নুরানি মাদ্রাসা পরিদর্শন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরী। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।