নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান কক্সবাজার আসছেন আজ
Sunday, April 05, 2026
বিশেষ প্রতিবেদক :
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি দুই দিনের সফরে কক্সবাজার আসছেন আজ।
রোববার রাত ৯টার কিছু সময় পর তিনি আকাশপথে কক্সবাজার পৌঁছে সার্কিট হাউজে রাত্রিযাপনের কথা রয়েছে।
পরদিন সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় তিনি টেকনাফ স্থল বন্দর পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। দুপুর ২ টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ পরিদর্শন করবেন। বিকেল ৩টায় নির্মানাধীন বিআইডব্লিউটিএর জেটিঘাট পরিদর্শন শেষে বিকেল ৫ টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দেবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব সেলিম আহমদ প্রেরিত সফরসূচীতে জানানো হয়েছে।



