উখিয়ায় মেসার্স সিরাজ এন্টারপ্রাইজের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

কক্সটিভি প্রতিবেদক: উখিয়া উপজেলা-তে এলপিজি গ্যাস ব্যবসার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করলো মেসার্স সিরাজ এন্টারপ্রাইজ। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই শাখাটি করিম মার্কেট, পল্লীবিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন ওমারা ও বিএম এলপিজির উপজেলা ডিস্ট্রিবিউটর নুরুল আমিন। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোহাম্মদ আরমান জানান, গ্রাহকদের সহজে ও দ্রুত মানসম্মত সেবা পৌঁছে দিতে এই নতুন শাখা চালু করা হয়েছে। তিনি আরও বলেন, এখানে এলপিজি গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা এবং চুলার সকল প্রকার যন্ত্রাংশ পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে। উল্লেখ্য, মেসার্স সিরাজ এন্টারপ্রাইজের প্রথম শাখা কাশিয়ার বিল হিন্দুপাড়া রাস্তার মাথা, রাজাপালং এলাকায় অবস্থিত। নতুন শাখা চালুর ফলে স্থানীয় বাসিন্দারা আরও সহজে গ্যাস ও সংশ্লিষ্ট পণ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন শাখার সফলতা কামনা করা হয়।