বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা
Sunday, April 26, 2026
উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
আর.জে রাফি ::
কক্সবাজারের উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি টহল দল বাহারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি দেশীয় দা ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি দা ও ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অভিযানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পলাতক সন্ত্রাসীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।



