কক্সবাজারে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা-তে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান, পিপিএম-এর যোগদান উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সকাল ১০:৩০টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পুলিশ সুপার কক্সবাজার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানান। উল্লেখ্য, যোগদানের পূর্বে মো: অহিদুর রহমান চট্টগ্রামের ৯ এপিবিএন-এ কর্মরত ছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নবাগত কর্মকর্তার সফলতা কামনা করেন।