কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ ঘোষণা



নিজস্ব প্রতিনিধি :::

কক্সবাজার জেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।


১৯ নভেম্বর নির্বাচন কমিশনের উপসচিব স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ধাপে ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


 


ভোটগ্রহণের ঘোষিত তারিখ ও উপজেলাভিত্তিক ধাপগুলো হলো—


 


* ১ম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭ — রামু উপজেলার ৯টি ইউনিয়ন।


 


* ২য় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭ — কক্সবাজার সদর উপজেলার ২টি ইউনিয়ন, উখিয়া ও টেকনাফ উপজেলা।


 


* ৩য় ধাপ: ২৯ এপ্রিল ২০২৭ — পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা।


 


* ৪র্থ ধাপ: ১৩ মে ২০২৭ — চকরিয়া ও মাতামুহুরী উপজেলা।


 


* ৫ম ধাপ: ২৭ মে ২০২৭ — মহেশখালী উপজেলা।


 


নির্বাচন কমিশনের ঘোষিত এ তফসিল অনুযায়ী, কক্সবাজার জেলায় পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।