২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Sunday, April 12, 2026
নিজস্ব প্রতিবেদক:
দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভঁইয়া প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) পৌনে ৮ টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে তিনি কক্সবাজার পৌঁছাবেন। টেকনাফে বিজিবি রিসোর্টে রাত্রিযাপন করবেন।
পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় মন্ত্রী টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এরপর দুপুরে টেকনাফ থেকে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সাড়ে ৪ টার দিকে আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানা গেছে।



