কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত
Sunday, April 12, 2026
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের কুতুবদিয়ায় বরযাত্রীবাহী একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ৪জন আহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথার দক্ষিণ পশ্চিমে এ দূর্ঘটনার ঘটে।
আহতরা হলেন,লেমশীখালীর আবুল কাশেমের স্ত্রী করিমা বেগম (৪৬), উত্তর ধুরুং ইউনিয়নের হোসাইনের স্ত্রী সৈয়দুল নাহার (৮০), চকরিয়া উপজেলার আব্দু ছাত্তারের ছেলে বারেক (৩০)। এ ঘটনায় আহত ৫ বছর বয়সী এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বরযাত্রীদের সাথে কথা বলে জানা যায়,লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজির পাড়ার নুরুল আমিনের ছেলে তারেক রহমানের বরযাত্রী নিয়ে বাড়ি থেকে বড়ঘোপ ইলহাম কমিউনিটি সেন্টারে যাওয়ার পথে হঠাৎ গাড়ির সামনে একটি ছাগল চলে আসলে ড্রাইভার জোরে ব্র্যাক করলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী নিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় এমইউপি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়ি উদ্ধার কাজে সহযোগিতা করেছেন বলে জানান।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



