সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করলেন সোনা আলম

আগামী ১৭ এপ্রিল শুক্রবার হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কাউন্সিল ও সম্মেলনে সাংগঠনিক সম্পাদক প্রার্থী ঘোষণা করেছেন হলদিয়া পালং ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বর্তমান সভাপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আপোষহীন পরিক্ষিত সৈনিক ও জেলা বিএনপির সভাপতি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর আস্থা ও বিশ্বাসের প্রতীক, কারা নির্যাতিত জুলাই যোদ্ধা তরুণ উদীয়মান যুবনেতা সোনা আলম ভাই। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।