পড়াতে গিয়ে আর ফেরা হলো না.. ছাত্রের বাড়ি থেকেই মিললো গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ!.

পড়াতে গিয়ে আর ফেরা হলো না.. ছাত্রের বাড়ি থেকেই মিললো গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ!.. চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় নিখোঁজের একদিন পর গৃহশিক্ষক মরিয়ম বেগম (৫৫)-এর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ছাত্রের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার সকালে প্রাইভেট পড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি মরিয়ম বেগম। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ছাত্রের বাবা রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহে আঘাতের চিহ্ন ছিল এবং কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্বর্ণের দুলের জন্যই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় রুবেল, সুমি খাতুন ও এক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।