উখিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ
Monday, May 04, 2026
শফিউল শাহীন, কক্সটিভি (কক্সবাজার):
কক্সবাজারের উখিয়া উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আসমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. বিমন কুমার প্রামানিক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামনাশিস সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী, উখিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রুমান চৌধুরী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমেদ, সাংবাদিক ফারুক আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মনির আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পার্টনার প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে বলেও তারা মত প্রকাশ করেন।
এ সময় উপজেলা কৃষক স্কুলের শত শত কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। তারা কৃষি খাতে নতুন ধারণা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন বলে জানান।
অনুষ্ঠানটি কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।



